×
Logo

জাতীয়

রাজধানীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আটক ১

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ এএম

রাজধানীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আটক ১

ফাইল ছবি

রাজধানীর শনিরআখড়ায় ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে দুর্বৃত্তের গুলিতে আসলাম খান (৩৮) নামে এক ব্যবসায়ী আহত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে যাত্রাবাড়ীর কদমতলির শনিরআখড়া জিয়া স্মরনী রোডে এ ঘটনা ঘটে৷ আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আসলাম খানের চাচাতো ভাই মিরাজ খান বলেন, তাদের বাসা শনিরআখড়া এলাকায়। শনিরআখড়া জিয়া স্মরনী রোডে আসলাম খানের ক্রোকারিজের ব্যবসা রয়েছে। রাতে দোকানের ভেতরে এক কাস্টমারের সাথে কথা বলছিলেন তিনি। এ সময় এক ব্যক্তি দোকানে ঢুকে আসলাম খানকে লক্ষ্য করে গুলি করে৷ এতে তার বাম হাত ও ডান গাল গুলিবিদ্ধ হয়।

সংবাদ পেয়ে দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তবে কী কারণে আসলাম খানকে গুলি করা হয়েছে, সে বিষয়ে তার স্বজনদের কেউ কিছু জানাতে পারেননি।

এদিকে, গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় হামলাকারীকে আটক করেছেন স্থানীয়রা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

/এএম

Logo