×
Logo

জাতীয়

‘ব্যাংক রেজল্যুশন-২০২৬’ সামগ্রিকভাবে পর্যালোচনার দাবি বিরোধী দলের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পিএম

‘ব্যাংক রেজল্যুশন-২০২৬’ সামগ্রিকভাবে পর্যালোচনার দাবি বিরোধী দলের

ব্যাংক রেজ্যুলেশন ২০২৬ সামগ্রিকভাবে পর্যালোচনার দাবি জানিয়েছে বিরোধী দল। একইসঙ্গে, বিতর্কিত ১৮ অনুচ্ছেদের 'ক' ধারা বাদ দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বিরোধী দলীয় সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। 

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত জাতীয় সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।

সাইফুল আলম বলেন, আর্থিকখাত চরম নাজুক অবস্থায় রয়েছে। পাশাপাশি, ব্যাংক খাতে সরকারকে সাবধানে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। অন্যথায়, দেশ আরো সংকটে পড়তে পারে বলে সতর্ক করেন তিনি। 

এছাড়া, ইসলামী ব্যাংকে আস্থা ফেরাতে পুরানো মালিকদের হাতে ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবি জানান সাইফুল আলম।

/এএন

Logo