×
Logo

জাতীয়

তোজাম্মেল হোসেন খানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ এএম

তোজাম্মেল হোসেন খানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

ঠাকুরগাঁও জেলার বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজকর্মী তোজাম্মেল হোসেন খানের (তাজু খান) মৃত্যুতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, তোজাম্মেল হোসেন দীর্ঘকাল ধরে গণতন্ত্র এবং উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করেছেন। তার মৃত্যুতে উত্তরাঞ্চল একজন বলিষ্ঠ নেতৃত্বকে হারিয়েছে।

রাষ্ট্রপতি তোজাম্মেল হোসেন খানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, তোজাম্মেল হোসেন খান শুক্রবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

/এমএইচআর

Logo