×
Logo

জাতীয়

নোয়াখালী বিভাগের দাবিতে বিকেলভর শাহবাগে বিক্ষোভ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পিএম

নোয়াখালী বিভাগের দাবিতে বিকেলভর শাহবাগে বিক্ষোভ

নোয়াখালী জেলাকে বিভাগ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ করেছেন ঢাকাস্থ নোয়াখালীর বাসিন্দারা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে পুরান ঢাকার চকবাজার থেকে মিছিলটি শুরু হয়ে শাহবাগ মোড়ে এসে পৌঁছায়।

পরে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে  ‘দাবি মোদের একটাই, নোয়াখালী বিভাগ চাই’-সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন অংশগ্রহণকারীরা।

এছাড়া দেশের অর্থনীতিতে এ জেলার গুরুত্ব, জিডিপিতে ইতিবাচক অবদান, রাজধানী থেকে ন্যূনতম ১০০ কিলোমিটার দূরত্বের কম আরেকটি জেলার বিভাগ দাবির চেয়ে নোয়াখালী দূরে অবস্থিত হওয়ায় এই জেলা বিভাগীয় শহরের মর্যাদা দাবিতে এগিয়ে— এরকম যুক্তিও শোনা যায় বিক্ষোভকারীদের কণ্ঠে।

জানা যায়, ‘চকবাজার স্টাফ সমিতি’ নামে একটি সংগঠনের উদ্যোগে এই মিছিলের আয়োজন করা হয়। 

বিক্ষোভের কারণে এক পর্যায়ে শাহবাগ মোড় এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। কয়েক ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ শেষ হলে যান চলাচল স্বাভাবিক হয়।

/এমএইচআর

Logo