হামের উপসর্গে আরও ১ মৃত্যু, নতুন রোগী ১১৫৪
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পিএম
২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১,১৫৪ জন। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৪০ জন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংস্থাটির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মোট ৮৮৮ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে। তাতে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু দাঁড়াল ৯৮৭ জনে।
এই সময়ে মোট হাম সংক্রান্ত রোগীর সংখ্যা ১,৬২,২৬২ জন। তার মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত ১৯,৫৬৭ জন।
/এমএন