×
Logo

জাতীয়

সরকার ও বিরোধী দল জনগণের আকাঙ্ক্ষা বুঝতে অক্ষম: তাজুল ইসলাম

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পিএম

সরকার ও বিরোধী দল জনগণের আকাঙ্ক্ষা বুঝতে অক্ষম: তাজুল ইসলাম

সরকার ও বিরোধী দল জনগণের আকাঙ্ক্ষা বুঝতে অক্ষম বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তার মতে, দুই দলই যদি জাতীয় দায়িত্ব পালন করতে না পারে তাদের জন্য খারাপ পরিণতি অপেক্ষা করছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে 'ফ্যাসিবাদ বিরোধী শক্তির অনৈক্য ও বাংলাদেশের ক্ষতি' শীর্ষক জাতীয় সেমিনারে তিনি এ কথা জানান।

তাজুল ইসলাম বলেন, সরকারকে মাথায় রাখতে হবে কোন বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্র এখানে এসছে। বাংলাদেশকে আর পথ হারাতে দেওয়া যাবে না।

এই সেমিনারে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রেস সচিব শফিকুল আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ফুটেজ সংরক্ষণ করা উচিত। তা থেকে যারা অস্ত্রসহ আন্দোলনে নেমেছিলো তাদেরকে চিহ্নিত করা। এই কাজ করতে পারলে দেশে আর ফ্যাসিজম ফিরে আসবে না।

এ সময় অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেন, আগেও দুর্নীতিগ্রস্ত ছিলাম, এখনও আছি। গণঅভ্যুত্থানকে ভেতরে ধারণ করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।

/এমএন 

Logo