×
Logo

জাতীয়

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ এএম

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার

রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী অংশ থেকে মুখে স্কচটেপ মোড়ানো অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির শরীরে আঘাতের সুস্পষ্ট চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, অন্য কোথাও পরিকল্পিতভাবে হত্যার পর মরদেহটি এক্সপ্রেসওয়ের ওপর ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বনানী থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।  

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, পুলিশের প্রাথমিক ধারণা, ভিকটিমকে আগে সুবিধাজনক কোনো স্থানে হত্যা করা হয়েছে। পরবর্তীতে সুযোগ বুঝে লাশটি এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী অংশে ফেলে রেখে অপরাধীরা পালিয়ে যায়। মরদেহের শরীরে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে।

তিনি আরও জানান, নিহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইম সিন ইউনিট ও পুলিশ কাজ করছে।

এছাড়া এক্সপ্রেসওয়ের সংশ্লিষ্ট অংশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। 

/এএ


Logo