কসমেটিকস-স্কিন কেয়ার শিল্পে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পিএম
কসমেটিকস-স্কিন কেয়ার শিল্পে দেশি-বিদেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বসুন্ধরা কনভেশনে কসমেটিকা ঢাকার তিনদিনের প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। প্রদর্শনীতে অংশ নেয় ১৬ টি দেশের প্রসাধনী ব্র্যান্ড ও স্বাস্থ্য বিশেষজ্ঞরাসহ আরও অনেকেই ।
শামা ওবায়েদ বলেন, পরিবেশবান্ধব উৎপাদন, নিরাপদ কাঁচামাল ও আন্তর্জাতিক মান বজায় রাখা গেলে ভবিষ্যতে বৈদেশিক মুদ্রা অর্জন, কর্মসংস্থান ও অর্থনৈতিক কূটনীতির শক্তিশালী ক্ষেত্র তৈরি হবে।
এ সময় দেশজ সার্টিফাইড হারবাল উপাদানের শক্তিশালী সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
/এমএন