সকল নারীর জন্য বিচার নিশ্চিতে কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পিএম
কেবল আলোচিত মামলাই নয়, দেশের সব নারীদের জন্য বিচার নিশ্চিতে কাজ করছে সরকার— এমনটা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনাতয়নে আর্ন্তজাতিক সিডও দিবসের মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নারীর অর্থবহ অংশগ্রহণ ছাড়া দেশের উন্নয়ন অসম্ভব। কিন্তু রাজনীতিতে নারীর অংশগ্রহণ এখনো আশাব্যঞ্জক নয়। নারীরা যেন সম্মানের সাথে বিদেশে কাজ করতে পারে, সে কারণে স্কিল ডেভেলপমেন্ট এবং ভাষা শেখানোর উদ্যোগ নিয়েছে সরকার।
ডিজিটাল প্ল্যাটফর্মে নারীর প্রতি সহিংসতা রোধে পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিকভাবে কাজ করছে বলেও এ সময় উল্লেখ করেন শামা ওবায়েদ।
/এমএন