×
Logo

জাতীয়

ইস্টার্ন রিফাইনারির ২য় ইউনিট স্থাপনে সরকারের ১ বিলিয়ন ডলারের চুক্তি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পিএম

ইস্টার্ন রিফাইনারির ২য় ইউনিট স্থাপনে সরকারের ১ বিলিয়ন ডলারের চুক্তি

ইস্টার্ন রিফাইনারির ২য় ইউনিট স্থাপনের ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে ১ বিলিয়ন ডলারের চুক্তি করেছে সরকার। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এ চুক্তি সই হয়।

এর আগে সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, এই ইউনিটটি স্থাপিত হলে ক্রুড অয়েল পরিশোধন ক্ষমতা আরও তিনগুণ বৃদ্ধি পাবে।

তিনি জানান, সারা বছরে ৪৫ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল রিফাইন সম্ভব হবে। ফলে মূল জ্বালানি চাহিদার ৫০ শতাংশের বেশি এখান থেকেই মিটবে বলে আশা করেন তিনি।

এসময়, বর্তমান জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতির সংকট নিয়ে দুঃখ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি জানান, দুই সপ্তাহের মধ্যে এই পরিস্থিতির উল্লেখযোগ্য অগ্রগতি হবে।

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক হলে কাতার থেকে এলএনজি পাওয়া যাবে। এছাড়া, সৌদি আরব, কাতার, ইরানসহ সব দেশের সাথে যোগাযোগ রয়েছে। পাশাপাশি সরকার বিকল্প উৎসও খুঁজছে বলেও জানান তিনি।

/এএন

Logo