২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ নির্ধারণ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ পিএম
২০২৭ সালে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসব তথ্য জানান।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্ব ইজতেমার প্রস্তুতি ও তারিখ নির্ধারণের বিষয়ে তাবলীগ জামাতের সাদপন্থী অংশের মুরুব্বিদের সাথে আজকের বৈঠকে বিশদ আলোচনা হয়েছে। এর আগে, জুবায়েরপন্থী অংশের প্রতিনিধিদের সাথেও আলোচনা সম্পন্ন হয়েছে। সবার মতামত বিবেচনা করে আগামী ২০২৭ সালের বিশ্ব ইজতেমার দুই পর্বের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে ইজতেমায় মাওলানা সাদের আগমনের বিষয়টি ভিসা নীতি অনুসারে ধর্ম মন্ত্রণালয় দেখবে বলেও জানান সালাহউদ্দিন আহমদ।
এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনপ্রত্যাশা অনুযায়ী পরিস্থিতির উন্নতি করতে সময় লাগবে, তবে বর্তমান চিত্রে সরকার সন্তুষ্ট।
/এমএন