×
Logo

জাতীয়

এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ এএম

এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, গ্যাসের সংকট বাংলাদেশের একার নয়, এটি আন্তর্জাতিক সমস্যা। সরকার জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচদিনের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় তিনশো ফিট এলাকায় গাছের চারা রোপন শেষে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, বৈশ্বিক উষ্ণায়ন থেকে রক্ষা করতে ২৫ কোটি গাছ রোপনের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু মোকাবিলায় বিএনপি একটি দক্ষ দলে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে, জাতীয় প্রেসক্লাবে প্রধানমন্ত্রীর ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় রিজভী বলেন, জনগণের টাকা জনগণকে ফিরিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর প্রমাণ কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, বৃক্ষরোপণ কর্মসূচিসহ বিভিন্ন উদ্যোগ।

তিনি আরও বলেন, গণতন্ত্রের দরজা খোলার জন্য ২০১৮ সাল থেকে তারেক রহমান দেশের গ্রাম থেকে শহর পর্যন্ত ফ্যাসিস্টের হাতে অত্যাচারিত সবার সঙ্গে যোগাযোগ করে দেশ রক্ষার কাজে নেমেছিলেন।

রিজভী বলেন, শেখ হাসিনা মেগা প্রকল্প দেখিয়ে কিছু কাজ করলেও বাকি টাকা বিদেশে পাচার করেছেন এবং নেতাকর্মীরা তা পকেটে ভরেছেন।

তিনি আরও বলেন, বিরোধীদলের অনেকেই প্রধানমন্ত্রীর সমালোচনা করলেও কেউ গুম হচ্ছে না। এটাই গণতন্ত্র। তারেক রহমানের পাঁচ বছরের যে পরিকল্পনা, তা ছাত্রসমাজসহ সবার কাছে ছড়িয়ে দিতে হবে। বাবা ও মা যে অঙ্গীকার নিয়ে দেশ গড়ার কাজ শুরু করেছিলেন, তিনি সেই পথ অনুসরণ করছেন।

/এসআইএন



Logo