×
Logo

জাতীয়

চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ এএম

চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস

মির্জা আব্বাস। ফাইল ছবি

দীর্ঘদিন বিদেশে চিকিৎসা নিয়ে আজ দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।   

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টায় তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের করার কথা রয়েছে।

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে পাঁচ মাসের বেশি সময় পর দেশে ফিরছেন তিনি।

এর আগে, চলতি বছর ১১ মার্চ রমজান মাসে ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। সেদিন রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। পরে মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

এরপর ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। ১৪ এপ্রিল চিকিৎসকদের পরামর্শে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয় মির্জা আব্বাসকে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস।

/এএম

Logo