×
Logo

জাতীয়

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

থার্ড টার্মিনালে পিকআপ দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ এএম

থার্ড টার্মিনালে পিকআপ দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে দায়িত্ব পালনকালে পিকআপ দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪ জন।

সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ১০.২০ মিনিটের দিকে বিমানবন্দরের থার্ড টার্মিনালে এ ঘটনা ঘটে। আন্তঃ বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।  

নিহত বিমানবাহিনীর সদস্যরা হলেন- ওয়ারেন্ট অফিসার মাহমুদ, কর্পোরাল পিয়াস ও এলএসি জুবাইদুল। 

আইএসপিআর জানায়, সোমবার রাত আনুমানিক ১০ টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে নিয়মিত ডিউটি পালনকালে বাংলাদেশ বিমানবাহিনীর একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে থার্ড টার্মিনালের ২য় তলায় অবস্থিত ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্যের মৃত্যু হয় এবং এতে বাহিনীর ৪ সদস্য আহত হন।

দুর্ঘটনার পরপরই আহত সদস্যকে প্রয়োজনীয় চিকিৎসা ও নিহতদের পরবর্তী কার্যক্রমের জন্য সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকায় স্থানান্তর করা হয়েছে বলেও জানিয়েছে আইএসপিআর। 

/এসআর 


Logo