সরকারি চাকরিজীবীদের জন্য ৯ম বেতন কাঠামোর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। অনুমোদিত জাতীয় বেতনস্কেল ২০২৬-এ সরকারি কর্মচারীদের বিদ্যমান ২০টি বেতন গ্রেড বহাল রেখে মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে। এতে গ্রেড-১ এ সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। আর ২০তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা।
সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতনের অনুপাত বিদ্যমান ১:১.৯৪৫ থেকে কমিয়ে ১:১.৭৮ করা হয়েছে। ফলে সর্বনিম্ন গ্রেডের মূল বেতন ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডের নির্ধারিত বেতন ১০০ শতাংশ বৃদ্ধি পাবে।
মন্ত্রিসভায় অনুমোদিত বেতনস্কেল:

নতুন এই পে-স্কেল কাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে। এর মধ্যে ২০২৭ সালের পহেলা জুলাইয়ের মধ্যে তিনটি ধাপে বেতনের অংশ বাস্তবায়ন করা হবে এবং ভাতাসমূহ ২০২৮-এর পহেলা জানুয়ারি থেকে কার্যকর হবে।
/এমএন