বিএনপি সরকারের আমলে নারী-শিশু নির্যাতন তুলনামূলকভাবে বেড়েছে: জাতীয় নারী শক্তি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৫:২৩ পিএম
বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পর থেকে নারী ও শিশু নির্যাতন আগের চেয়ে তুলনামূলকভাবে বেড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নারী শক্তির নেতৃবৃন্দ।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে জাতীয় সংসদ ভবনের সামনে সাম্প্রতিক ছিনতাই, চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে করা মানববন্ধন থেকে তারা এ কথা বলেন।
বক্তারা বলেন– তরুণরা মাদক, ছিনতাই বা অন্যান্য অপরাধের সাথে জড়িত হয়ে যাচ্ছে। এ বিষয়ে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না।
আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে— স্বরাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যের সমালোচনা করে বক্তারা বলেন, মন্ত্রী তার দায়িত্ব থেকে সরে গিয়ে অন্যসব পালন করছে। তাতে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে এবং মন্ত্রী চোখে কাঠের চশমা পরছেন বলে মন্তব্য করেন তারা।
চব্বিশের ৫ আগস্টের পর রাজনৈতিক পরিবর্তনের প্রত্যাশা করলেও তার কিছুই বাস্তবায়িত হয়নি উল্লেখ করে তারা বলেন, এই সরকার গ্যাস, বিদ্যুৎ সকল কার্যক্রমে চূড়ান্ত রকমের ব্যর্থ।
/এএম