স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তাতে নতুন করে ৪ লাখ ৫৪ হাজার ৪০৩ জন ভোটার যুক্ত হয়েছে। ফলে দেশে মোট ভোটার এখন ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।
হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ উপলক্ষ্যে সোমবার (৩১ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফ করেন ইসি সচিব আখতার আহমেদ।
নতুন এই তালিকা অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৬৭ জন।
এদিকে, আগামী সেপ্টেম্বর তফসিল ঘোষণা করে নভেম্বর থেকে স্থানীয় সরকারের নির্বাচন শুরু করতে চায় ইসি৷ এক্ষেত্রে ইউনিয়ন ও পৌরসভা ভোট আগে করার পরিকল্পনা।
/এমএন