×
Logo

জাতীয়

সংসদ ভবনের সামনে শিক্ষিকা রনজিনা হত্যাকাণ্ডের ঘটনায়; গ্রেফতার ২

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১১:২৯ পিএম

সংসদ ভবনের সামনে শিক্ষিকা রনজিনা হত্যাকাণ্ডের ঘটনায়; গ্রেফতার ২

রাজধানীর তেজগাঁওয়ে ছিনতাইকারীর কবলে পড়ে নিহত শিক্ষিকা রনজিনা পারভীন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান সন্দেহভাজন মোশারফ হোসেন পনি ওরফে ‘প্যারা পনি’ ও তার সহযোগী সেড্রিককে গ্রেফতার করেছে র‍্যাব-২।

র‍্যাব জানায়, রাজধানীর তেজগাঁও থানার পূর্ব তেজতুরী বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করার পাশাপাশি এর মালিক রাকিবকেও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে গ্রেফতারের সময় সন্দেহভাজন আসামি প্যারা পনি চিৎকার করে এই হত্যাকাণ্ডের সাথে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন। 

এদিকে হত্যাকাণ্ডের সময় সিসিটিভি ফুটেজে দেখা মোটরসাইকেলের রঙের সঙ্গে র‍্যাবের উদ্ধার করা মোটরসাইকেলের রঙের অমিল ও পার্থক্য নিয়ে নানা প্রশ্ন ও বিভ্রান্তি তৈরি হয়েছে। উদ্ধার হওয়া আলামত ও ফুটেজ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে তদন্তকারী সূত্র।

অন্যদিকে, নিহত শিক্ষিকা রনজিনা পারভীনের মরদেহ ময়নাতদন্ত শেষে নিজ বাড়ি বগুড়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

/এএ 


Logo