×
Logo

জাতীয়

মুক্তিযুদ্ধমন্ত্রী

নির্যাতনের শিকার বিএনপি-জামায়াতসহ রাজনৈতিক নেতাকর্মীদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে চাই

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৫:২৪ পিএম

নির্যাতনের শিকার বিএনপি-জামায়াতসহ রাজনৈতিক নেতাকর্মীদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে চাই

বিগত ১৭ বছরে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ সকল রাজনৈতিক দলের নির্যাতিত নেতাকর্মীদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে চান বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদের ৩য় অধিবেশনে সংরক্ষিত নারী আসনের সানজিদা ইসলাম তুলির প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, রাজনৈতিক দলের নেতারা গুম, খুন ও নির্যাতনের শিকার এবং পঙ্গু ও আহতদের পুনর্বাসনে নতুন আরেকটি অধিদপ্তর করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে আহত-শহীদদের জন্য পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় একটি জুলাই অধিদপ্তর প্রতিষ্ঠা করেছে। আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে আজকেও একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

/এসআইএন


Logo