×
Logo

জাতীয়

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী

বিগত দেড় দশকের জঞ্জাল সারতে সরকারের কিছুটা সময় লাগবে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৫:০৪ পিএম

বিগত দেড় দশকের জঞ্জাল সারতে সরকারের কিছুটা সময় লাগবে

দীর্ঘ দেড় দশকে বিগত সরকার নানাবিধ জঞ্জাল রেখে গেছে। এসব সারতে সময় লাগবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর সেন্ট্রাল উইমেন্স কলেজের ৭০ বছর পূর্তির অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, কলেজের বাইরে বেশ কিছু অবৈধ স্থাপনা র‍য়েছে। এসবের পেছনে সরকার দলের লোকজনই ইন্ধন দিচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ সময় প্রতিষ্ঠানের নানাবিধ সমস্যার কথা শোনেন এবং এসবের সমাধানে শিক্ষামন্ত্রীকে অবহিত করার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তারা প্রতিষ্ঠান ঘিরে তাদের অনুভূতি এবং স্মৃতির কথা তুলে ধরেন।

/এমএইচআর

Logo