মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
বিএনপি এমন সমাজব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে গুমের মত ঘটনা থাকবে না
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০১:৫৮ পিএম
বিএনপি এমন এক সমাজব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে গুমের মত কোন ঘটনা থাকবে না বলে মন্তব্য করেছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে '৩০ আগস্ট গুম প্রতিরোধ দিবস' উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ভেন্যু পরিদর্শন শেষে তিনি একথা বলেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, বর্তমান সরকার গুম-মানবাধিকার লঙ্ঘন যাতে না হয়, সে বিষয়ে সোচ্চার। গুম-নির্যাতনে বিশ্বাস করে না বিএনপি।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, গত ৩ বছর রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে কাউকে আটক করা হয়নি।
এসময়, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানান, বিগত দিনে যেসব গুমের ঘটনা ঘটেছে, তার প্রত্যেকটির বিচার হবে।
/এএন