×
Logo

জাতীয়

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেলো আরও ৫ শিশুর

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৩:৫৯ পিএম

২৪ ঘণ্টায় হাম উপসর্গে  প্রাণ গেলো আরও ৫ শিশুর

সারা দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গে আরও ৫ শিশু প্রাণ হারিয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি ৯৬০।

শুক্রবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হাম-সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে জানানো হয় এ তথ্য।

প্রতিবেদন অনু্যায়ী— ২৪ ঘণ্টায় হামের উপসর্গে শুধু সিলেট বিভাগেই ৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এ সময়ে দেশের অন্য অঞ্চলে আরও ২ শিশুর প্রাণহানি হয়েছে। এ সময়ে নতুন করে আরও ১ হাজার ১শ' ৭০ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। 

গত ১৫ মার্চ থেকে শুক্রবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৯৬০ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৮৬১ জন ও হামে আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে।

/এনএ 


Logo