×
Logo

জাতীয়

দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে চারমাসে ৫৩ হাজারের বেশি গ্রেফতার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০২:০৬ পিএম

দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে চারমাসে ৫৩ হাজারের বেশি গ্রেফতার

দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৬ আগস্ট পর্যন্ত ৫৩ হাজার ৫১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া অন্যান্য মামলা ও অভিযানে গ্রেফতার হয়েছেন আরও ১ লাখ ৪১ হাজার ৬২৮ জন। সব মিলিয়ে বিশেষ অভিযান ও অন্যান্য মামলায় মোট ১ লাখ ৯৫ হাজার ১৪৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৭ আগস্ট) বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে দেওয়া এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, বিশেষ অভিযান চলাকালে ৪৩৮টি আগ্নেয়াস্ত্র, ৪ হাজার ৭২২ রাউন্ড গুলি ও কার্তুজ, ১৬৫টি ম্যাগাজিন, ৬৫টি ককটেল, সোয়া দুই কেজি গানপাউডার, ৮৯৩টি দেশীয় অস্ত্র, ৭১টি অস্ত্রের যন্ত্রাংশ এবং ২১টি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় ১০ হাজার ৩০০টি চকলেট বাজিও উদ্ধার করা হয়।

উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ১৫৩টি পিস্তল, ৪৮টি শুটারগান, ৪৫টি এলজি, ২৬টি রিভলবার, ১০৮টি বন্দুক, ২৬টি পাইপগান, ৭টি শটগান, ৭টি রাইফেল, ৩টি এসএমজি, ১২টি এয়ারগান ও একটি পেনগান।

এ ছাড়া অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে রয়েছে ১ কোটি ৪০ লাখ ৫৪ হাজার ৫৫৯ পিস ইয়াবা, ১০ হাজার ৭৩২ পুরিয়া হেরোইন, ৩০ হাজার ৪২৭ বোতল ফেনসিডিল, ১৩ হাজার ৮৬৫ বোতল বিদেশি মদ, ৫৬০ বোতল দেশি মদ এবং ১২ হাজার ৫৩ পুরিয়া গাঁজা। এর পাশাপাশি মাদক ও মাদকজাতীয় অন্যান্য দ্রব্যও উদ্ধার করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, এসব মাদক উদ্ধারের ঘটনায় ২৩ হাজার ২২১টি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেফতার করা হয়েছে ৩৪ হাজার ৪৩ জনকে।

/এনএ 

Logo