×
Logo

জাতীয়

দুপুরের মধ্যে ঢাকায় বৃষ্টির পূর্বাভাস

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৮:৪৯ এএম

দুপুরের মধ্যে ঢাকায় বৃষ্টির পূর্বাভাস

ফাইল ছবি

ঢাকা ও আশপাশের এলাকায় মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এতে বলা হয়– রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় রাতের মধ্যে দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, আকাশ আংশিক মেঘলা অথবা অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকায় ৩৪ মিলিমিটার বৃষ্টি ঝরেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

/এএম

Logo