×
Logo

জাতীয়

পররাষ্ট্র মন্ত্রণালয়

নেপালে বন্যা ও ভূমিধসে হতাহতের ঘটনায় শোক ও সংহতি প্রকাশ বাংলাদেশের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৯:১৩ পিএম

নেপালে বন্যা ও ভূমিধসে হতাহতের ঘটনায় শোক ও সংহতি প্রকাশ বাংলাদেশের

নেপালে তিব্বত সীমান্ত সংলগ্ন হিমালয় অঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি এবং অবকাঠামোর ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে কাঠমান্ডুকে সম্ভাব্য সবধরনের সহায়তায় প্রস্তুত রয়েছে ঢাকা।

বুধবার (২৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়— নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে সৃষ্ট মৃত্যু ও ধ্বংসযজ্ঞে বাংলাদেশের জনগণ মর্মাহত ও শোকাহত। প্রাপ্ত খবর অনুযায়ী, শত শত মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে পর্যটকসহ অনেকেই মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ও জনগণ এই কঠিন সময়ে নেপাল সরকার এবং দেশটির বন্ধুসুলভ জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমরা নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করছি। আমরা আশা করি, নিখোঁজদের দ্রুত আরোগ্য ও চিকিৎসা নিশ্চিত হবে। বাংলাদেশ ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে নেপালকে সম্ভাব্য সব উপায়ে সহায়তা করতে প্রস্তুত।


বুধবার নেপাল-চীন সীমান্তের গিরোং এলাকায় নজিরবিহীন ভূমিধসের ঘটনা ঘটে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ফুটেজে দেখা যায়, মিনিটের মধ্যে একটি বিশাল মাটি ও পলির দেয়াল গড়িয়ে এসে সবকিছু ধ্বংস করে দেয়। সবশেষ তথ্যানুযায়ী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫, নিখোঁজ রয়েছে ৪ শতাধিক।

/এমএইচআর

Logo