পুলিশে বড় রদবদল: ১৭ কর্মকর্তার বদলি, ২ জনের আদেশ বাতিল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৮:৪৪ পিএম
বাংলাদেশ পুলিশের বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ কর্মকর্তাকে বিভিন্ন পদ ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। একইসঙ্গে দুই কর্মকর্তার আগের বদলির আদেশ বাতিল করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়। জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বদলি কর্মকর্তারা হলেন,
কর্মকর্তার নাম ও বর্তমান পদবি | বর্তমান কর্মস্থল | বদলি/পদায়নকৃত নতুন কর্মস্থল |
| মো. হুমায়ুন কবির, ডিআইজি | পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) | অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি), র্যাব |
| মুহাম্মদ মাহবুবুর রশীদ, ডিআইজি | এসবি, ঢাকা | পুলিশ কমিশনার (ডিআইজি), রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) |
| মো. হুমায়ুন কবীর, অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি ডিআইজি) | পুলিশ স্টাফ কলেজ | অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি ডিআইজি), পুলিশ অধিদফতর |
| মো. তোফায়েল আহমেদ মিয়া, অতিরিক্ত ডিআইজি | রেলওয়ে পুলিশ | যুগ্ম-পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ঢাকা |
| মোহাম্মদ নাজমুল আলম, এসপি (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) | এপিবিএন | উপ-পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতি: ডিআইজি), ডিএমপি |
| মো. জাফর হোসেন, এসপি (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) | পিবিআই | পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি), সিআইডি |
| মো. শাহাদাত হোসেন, পুলিশ সুপার | এপিবিএন | পুলিশ সুপার, পিবিআই |
| এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, বিশেষ পুলিশ সুপার | এসবি, ঢাকা | পুলিশ সুপার, পিবিআই |
| মো. আবদুর রহমান, উপ-পুলিশ কমিশনার | আরপিএমপি, রংপুর | পুলিশ সুপার, পিবিআই |
| মো. আবুল কালাম আজাদ, পুলিশ সুপার | পিবিআই | কমান্ড্যান্ট (এসপি), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, গাজীপুর |
| এস এম সিরাজুল হুদা, কমান্ড্যান্ট (এসপি) | ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, গাজীপুর | কমান্ড্যান্ট (এসপি), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ঝিনাইদহ |
| মুহাম্মদ খালেদ-উজ-জামান, পুলিশ সুপার | পিবিআই | পুলিশ সুপার, সিআইডি |
| এস এম রফিকুল ইসলাম, পুলিশ সুপার | পিবিআই | পুলিশ সুপার, এপিবিএন |
| মো. রিয়াজুল কবির, উপপুলিশ কমিশনার | এসএমপি, সিলেট | পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজির কার্যালয়, রংপুরে সংযুক্ত |
| মো. আসলাম উদ্দিন, উপপুলিশ কমিশনার | ডিএমপি, ঢাকা | পুলিশ সুপার, পুলিশ অধিদফতর (টিআর পদে) |
| মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি এসপি) | এসবি, ঢাকা | অতিরিক্ত পুলিশ সুপার, এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খাগড়াছড়ি-তে সংযুক্ত |
| মোহাম্মদ নূরুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি এসপি) | এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খাগড়াছড়ি | অতিরিক্ত পুলিশ সুপার, পিটিসি, নোয়াখালী |
পাশাপাশি ওই প্রজ্ঞাপনে আগের দুটি বদলির আদেশ বাতিল করা হয়েছে।
যেখানে, ২০২৫ সালের ১১ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুজ্জামানকে অতিরিক্ত ডিআইজি, পুলিশ অধিদফতর, ঢাকা হিসেবে বদলির আদেশ দেওয়া হয়েছিল। নতুন আদেশে ওই বদলির সিদ্ধান্ত বাতিল করা হয়।
এ ছাড়া চলতি বছরের ৫ মে জারি করা প্রজ্ঞাপনে ডিএমপির উপপুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীকে পুলিশ সুপার, নড়াইল হিসেবে বদলির আদেশ দেওয়া হয়েছিল। নতুন প্রজ্ঞাপনে তার ওই বদলির আদেশও বাতিল করা হয়।
/এনএ