২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৯০৭
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৬:০২ পিএম
এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৯০৭ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজার ৮৩০ জনে। আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৮৮ জনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়— গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩০৫ জন, বরিশাল বিভাগে ১৬৩ জন, চট্টগ্রাম বিভাগে ৯৯ জন, খুলনা বিভাগে ২০২ জন, ময়মনসিংহ বিভাগের ৪৫ জন, রাজশাহী বিভাগের ৭৩ জন, সিলেট বিভাগের একজন এবং রংপুর বিভাগের ১৯ জন রোগী রয়েছেন।
চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৮৮ জন মারা গেছেন। এছাড়া, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ হাজার ৮৩০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে দুই হাজার ৯০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।
/এমএইচআর