×
Logo

জাতীয়

বিদেশি নাগরিকত্ব প্রত্যাহার করেই মন্ত্রিসভায় হুমায়ুন কবির— আইনমন্ত্রীর দাবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৪:৩০ পিএম

বিদেশি নাগরিকত্ব প্রত্যাহার করেই মন্ত্রিসভায় হুমায়ুন কবির— আইনমন্ত্রীর দাবি

বিদেশি নাগরিকত্ব প্রত্যাহার করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছেন হুমায়ুন কবির। সংবিধান মেনেই শপথ নিয়েছেন তিনি এবং আইনের কোনো ব্যত্যয় ঘটেনি বলে দাবি করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে সচিবালয়ে শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায় আইনগত সহায়তা, সামাজিক সুরক্ষা বিষয়ে এক ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন।

আইনমন্ত্রীর দাবি, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশে গুম, ক্রসফায়ার ও রাজনৈতিক হয়রানি বন্ধ হয়েছে। বিগত ছয় মাসে পুলিশ বাদী হয়ে কোনো রাজনৈতিক হয়রানিমূলক মামলা করেনি।

এদিকে, বাগেরহাটের মোংলার জয়মনি এলাকা থেকে গত ১০ এপ্রিল মিরাজ শেখকে কোস্ট গার্ড কর্তৃক গুমের অভিযোগ স্বাধীনভাবে তদন্ত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

/এমএন

Logo