×
Logo

জাতীয়

শিশু আছিয়া হত্যা মামলার রায় পিছিয়ে ৩১ আগস্ট

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১২:১৭ পিএম

শিশু আছিয়া হত্যা মামলার রায় পিছিয়ে ৩১ আগস্ট

মাগুরার চাঞ্চল্যকর শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায় ঘোষণার দিন পিছিয়েছে। নতুন তারিখ অনুযায়ী, আগামী ৩১ আগস্ট এ মামলার রায় ঘোষণা করবেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে রায়ের নতুন তারিখ নির্ধারণ করেন।

এর আগে, সোমবার (২৪ আগস্ট) আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায়ের জন্য আজকের দিন (২৫ আগস্ট) ধার্য করা হয়।

২০২৫ সালের মার্চে মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে নির্যাতনের শিকার হয় শিশু আছিয়া। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মাগুরা ও ফরিদপুরের হাসপাতালে নেওয়া হয়। এরপর আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে পাঠানো হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)। সেখানেই ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আট বছরের এই শিশু।

এ ঘটনায় আছিয়ার মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মামলার সব আসামিকে গ্রেফতার করে।

২০২৫ সালের ১৭ মে মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। রায়ে বাকি তিন আসামিকে খালাস দেওয়া হয়।

/এএম

Logo