×
Logo

জাতীয়

বিএনপির নাম ভাঙিয়ে চলা লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে: রিজভী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০১:১৭ পিএম

বিএনপির নাম ভাঙিয়ে চলা লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে: রিজভী

ফাইল ছবি

সারাদেশে দলের নাম ভাঙিয়ে চলা লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। এজন্য হাজারও ষড়যন্ত্র হলেও বিএনপি তা মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, দলের মধ্যে শৃঙ্খলা রক্ষা করাই মূল দায়িত্ব। দলের নাম ব্যবহার করে কেউ অনৈতিক কাজে জড়ালে এবং শৃঙ্খলা পরিপন্থী কাজ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বর্তমান সরকারের কাজের কথা উল্লেখ করে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ক্ষমতায় এসে বিএনপি সরকার জনগণের জন্য কাজ করছে। জনগণের মাঝে তারেক রহমানের সরকারের জনপ্রিয়তা বেড়েছে।

এছাড়াও তিনি স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা নিয়ে বলেন, স্থানীয় নির্বাচনে কারা প্রার্থী হবে, তা ঠিক করবে স্থানীয় নেতাকর্মীরা।

/এএম

Logo