২৪’র রাজনৈতিক ট্রানজিশনের পর দু’দেশের বাণিজ্যে এসেছে নানা বিধিনিষেধ: বাণিজ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০১:০২ পিএম
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ২০২৪-এ রাজনৈতিক পট পরিবর্তনের পর দুই দেশের আন্তঃবাণিজ্যের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ এসেছে। দুই দেশের জনগণ ও অর্থনৈতিক স্বার্থে এসব বিষয় পর্যালোচনা করে বাণিজ্য সম্পর্ক এগিয়ে নেওয়া প্রয়োজন।
সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাণিজ্যে নানা ধরনের বিধিনিষেধ থাকলেও সেগুলো উপেক্ষা করেই গত বছর ভারত ও বাংলাদেশের মধ্যে প্রায় ১৩ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে। এতে বোঝা যায়, অনেক সময় অর্থনৈতিক স্বার্থ অন্য অনেক বিষয়কে ছাড়িয়ে যায়।
তিনি আরও বলেন, দুই দেশের অর্থনৈতিক স্বার্থকে গুরুত্ব দিতে হবে। কারণ অর্থনৈতিক সম্পর্ক ভালো হলে দুই দেশের মানুষ কম ও প্রতিযোগিতামূলক দামে পণ্য ও সেবা পাওয়ার সুযোগ পায়।
/এসআইএন