×
Logo

জাতীয়

বিমান পরিবহনমন্ত্রী

পুরোপুরি না হলেও, বিমানের হয়রানি কিছুটা বন্ধ করেছে সরকার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১২:২৯ পিএম

পুরোপুরি না হলেও, বিমানের হয়রানি কিছুটা বন্ধ করেছে সরকার

পুরোপুরি না হলেও, বিমানের হয়রানি কিছুটা বন্ধ করেছে সরকার। এছাড়া যারা দায়িত্ব পালন করবেন না, তাদের চলে যেতে হবে বলে সতর্ক করেছেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। 

রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে দায়িত্বের প্রথম দিন গণমাধ্যমের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

বিমান পরিবহনমন্ত্রী বলেন, যারা ভালো কাজ করবেন, তাদের পুরস্কার দেওয়া হবে। সবাইকে সঙ্গে নিয়ে বিমানকে জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে কাজ চলছে।

তিনি জানান, আগামী অক্টোবর মাসে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ডিসেম্বরে তৃতীয় টার্মিনালের সফট ওপেনিং করার চেষ্টা করবে সরকার। এছাড়া, বিমানের দুর্নীতির তদন্তে দুদকের সাথে যোগাযোগ হয়েছে বলেও জানান তিনি। 

তিনি বলেন, বিমান সংকটের কারনে মধ্যপ্রাচ্যে চাহিদা অনুযায়ী বিমান পরিচালনা করা যাচ্ছে না। এজন্য নতুন বিমান কেনা হচ্ছে এবং ডিসেম্বরে লিজ নেওয়া ১০টি বিমান বহরে যুক্ত হবে বলে জানান তিনি।

/এএন

Logo