×
Logo

জাতীয়

খিলগাঁওয়ে রয়েল এইড হাসপাতালে আগুন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০১:৩৪ এএম

খিলগাঁওয়ে রয়েল এইড হাসপাতালে আগুন

রাজধানীর খিলগাঁওয়ে রয়েল এইড নামে একটি বেসরকারি হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শনিবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে হাসপাতালটিতে আগুন লাগার খবর পাওয়ার কথা জানায় ফায়ার সার্ভিস।

পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ ঘটনায় কোনো হতাহত হয়নি বলে জানান খিলগাঁও ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ইনচার্জ আরিফুল ইসলাম।

হাসপাতালের জেনারেটর রুম থেকে আগুনের সূত্রপাত উল্লেখ করে তিনি জানান, হাসপাতালে ভর্তি থাকা রোগীদের তাৎক্ষণিক সরিয়ে নেয়া হয়েছে।

এ ঘটনায় হসপিটাল কতৃপক্ষের কোনো ঘাটতি রয়েছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

/এএম

Logo