কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশির মরদেহ দেশে এসেছে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৫:১৫ পিএম
গত বুধবার (১৯ আগস্ট) ভোরে কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সাত বাংলাদেশির মধ্যে ৬ জনের মরদেহ দেশে ফেরত আনা হয়েছে।
আজ শনিবার (২২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়েছে, নিহত সাত বাংলাদেশির মধ্যে সাতক্ষীরার এস এম আলীমুজ্জামানের মরদেহ আজ সকালে ঘোজাডাঙ্গা-ভোমরা সীমান্ত দিয়ে দেশে আনা হয় এবং পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
কুষ্টিয়ার দেবাশীষ দত্ত ও তার পরিবারের আরও তিন সদস্য আফসানা শারমিন, শর্ণশিষ দত্ত ও আকরাম আলী এবং ঢাকার আমিনবাজারের বাবু আহমেদের মরদেহ পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে বিকেলে দেশে আনা হয়েছে।
এই অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার নিহত রেপতি সরকারের মরদেহ তার পরিবারের ইচ্ছানুযায়ী গতকাল শুক্রবার রাতে কলকাতায় সৎকার করা হয়।
দুর্ঘটনার শিকার ব্যক্তিদের মরদেহ সংরক্ষণ, পরিবহন এবং দেশে ফেরত আনার পুরো প্রক্রিয়ায় কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন প্রয়োজনীয় সহায়তা দেয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
/এমএন