নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নিতে বঙ্গভবনে পৌঁছেছেন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাতটার পর তিনি বঙ্গভবনে পৌঁছেছেন।
শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষ্যে ইতোমধ্যে বঙ্গভবনের দরবার হলে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।
এদিকে, বিএনপি সরকারের মন্ত্রিসভার কলেবর বাড়ছে। এর মধ্যে মন্ত্রিপরিষদে যুক্ত হচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী ও গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির প্রতিমন্ত্রী এবং এম রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হচ্ছেন। মন্ত্রিসভায় নতুন ডাক পাওয়া সদস্যরা রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান শেষে শপথ নেবেন।
এছাড়া, আরও কয়েকটি মন্ত্রণালয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্বে পরিবর্তন আনার বিষয়টি প্রধানমন্ত্রীর বিবেচনায় রয়েছে বলে জানা যাচ্ছে।
/এমএন