×
Logo

জাতীয়

জুমার পর জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১১:০০ এএম

জুমার পর জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

জুমার নামাজের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২১ আগস্ট) রাজধানীর জিয়া উদ্যানে তাদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।

শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে দোয়া ও ফাতেহা পাঠ করবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। পরে সন্ধ্যায়, বঙ্গভবনে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে তার। 

এর আগে, বৃহস্পতিবার (২০ আগস্ট) সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে ৩৪৯ ভোটের মধ্যে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি।

/এনএ  

Logo