নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে যুক্তরাজ্য ও চীনের অভিনন্দন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৬:৩১ পিএম
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য ও চীন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশে অবস্থিত যুক্তরাজ্য এবং চীনা দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পৃথক এই অভিনন্দন জানানো হয়।
যুক্তরাজ্যের দূতাবাস তাদের অভিনন্দন বার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেছে, দুই দেশের মধ্যকার ঘনিষ্ঠ ও দীর্ঘস্থায়ী অংশীদারত্ব আরও সুদৃঢ় করতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ও বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার প্রত্যাশা করছে যুক্তরাজ্য।
অন্যদিকে চীনের অভিনন্দন বার্তায় বলা হয়, বাংলাদেশ-চীন সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় বেইজিং। নতুন যুগে অভিন্ন ভবিষ্যৎ নির্মাণে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত চীন। এর মাধ্যমে দুই দেশ ও দুই দেশের জনগণের জন্য আরও বেশি সুফল বয়ে আনার প্রত্যাশাও জানিয়েছে দেশটি।
/এনএ