×
Logo

জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি, তারা কারা?

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৬:১২ পিএম

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি, তারা কারা?

জাতীয় সংসদ সদস্যদের (এমপি) ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। সব মিলিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন ৩৪৩ জন সংসদ সদস্য। তবে ভোট দেননি বাকি ৬ জন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি বিএনপির তিন এমপি—মির্জা আব্বাস, ওসমান ফারুক ও মোস্তফা কামাল পাশা।

এছাড়াও জামায়াতে ইসলামের বহিষ্কৃত এমপি গাজী নজরুল ইসলাম, খেলাফত মজলিশের আবুল হাসান এবং স্বতন্ত্র এমপি রুমিন ফারাহানা ভোট দেননি।

উল্লেখ্য, আজ জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে। আগামীকাল শুক্রবার রাষ্ট্রপতির শপথ নেবেন মির্জা ফখরুল।

/এসআইএন

Logo