×
Logo

জাতীয়

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর লাল গোলাপ শুভেচ্ছা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৫:৫১ পিএম

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর লাল গোলাপ শুভেচ্ছা

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সভাকক্ষে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণার পরপরই নবনির্বাচিত রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

এর আগে, দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। ভোটগ্রহণ শেষে শুরু হয় ভোট গণনা। পরে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন।

নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। 

উল্লেখ্য, সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের ৩৫ বছর পর দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন সংসদ সদস্যরা। যেখানে ভোটার ছিলেন ৩৪৯ জন। এর আগে, ১৯৯১ সালে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর ওই বছরই প্রথমবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। 

/এনএ 

Logo