৭০ অনুচ্ছেদের কারণে এমপিরা ইচ্ছামতো ভোট দিতে পারেনি: অলি আহমদ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৫:১২ পিএম
বিএনপির ৩১ দফায় সংবিধানের ৭০ অনুচ্ছেদ তুলে দেওয়ার কথা থাকলেও সংবিধানে তা বহাল থাকায় সংসদ সদস্যরা ইচ্ছামতো ভোট দিতে পারেনি বলে অভিযোগ করেছেন ১১ দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।
বুধবার (২০ আগস্ট) রাজধানীর মহাখালীতে নিজ বাসভবনে রাষ্ট্রপতি নির্বাচনের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি কাকে চান বিভিন্ন জরিপে জনগণ তাদের মতামত প্রদান করেছেন, যেখানে তাকে ৬৮ শতাংশ জনগণ ভোট দিয়েছে বলে দাবি করেন অলি আহমদ।
এ সময় তিনি আরও বলেন, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা না হলে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ১১ দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে দেশবাসীকে সাথে নিয়ে সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করার আহ্বান জানান অলি আহমদ।
/এমএন