×
Logo

জাতীয়

হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৫:০০ পিএম

হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ৯২৫ জনে পৌঁছেছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৮২৬ জন শিশুর। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে প্রাণ গেছে ৯৯ শিশুর।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে, উল্লেখিত ২৪ ঘণ্টায় সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৭২টি শিশু। এর মধ্যে হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ৪ জন। আর পরীক্ষাগারে ৬৮টি শিশুর শরীরে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৬ হাজার ৭১৫, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ১৪৪।

গত ৫ মাসে সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মোট ১ লাখ ২৮ হাজার ২৬ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ১ লাখ ২৩ হাজার ৬৮৪ জন ছাড়পত্র পেয়ে হাসপাতাল ছেড়েছে।

/এমএন

Logo