×
Logo

Live Icon সরাসরি

শেষ হলো রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৪:৪৩ পিএম

শেষ হলো রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ

আর কিছুক্ষণের মধ্যেই শেষ হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। নির্ধারিত সময় ৫টায় তা শেষ হবার কথা। এরপরই শুরু হবে গণনা। পুরো প্রক্রিয়াটি ঠিকঠাকভাবে সম্পন্নের জন্য যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছে নির্বাচন কমিশন।

২০ আগস্ট ২০২৬, ০৫:০৮ পিএম

শুরু হয়েছে ভোট গণনা

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে বিকাল ৫টায়। এরপর সংসদ সভাকক্ষেই শুরু হয় গণনার কাজ। এসময় সংসদ সদস্যদের নিজ নিজ নির্ধারিত আসনে বসে থাকতে দেখা গেছে। কেউ কেউ খুব কাছে গিয়ে ভোট গণনা কার্যক্রম প্রত্যক্ষও করেছেন।

২০ আগস্ট ২০২৬, ০৫:০০ পিএম

শেষ হলো রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ

শেষ হলো রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্ধারিত সময় ৫টায় ভোট নেওয়ার প্রক্রিয়া সমাপ্ত করে নির্বাচন কমিশন। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে গণনার প্রক্রিয়া। এরআগে দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে সংসদ ভবনের সভাকক্ষে ভোটগ্রহণ শুরু হয়। 

২০ আগস্ট ২০২৬, ০৪:৪৮ পিএম

অলি আহমেদ কই?

ভোটগ্রহণের সময় সংসদের সভাকক্ষে দেখা যায়নি ১১ দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদকে। কারণ, তিনি জাতীয় সংসদের সদস্য নন। তাই ভোট দেওয়ার সুযোগও নেই তার। অন্যদিকে সংসদ সদস্য হওয়ায় রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দিয়েছেন।

২০ আগস্ট ২০২৬, ০৪:৪৪ পিএম

ভোট দিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকার

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ শুরু হয়। শুরুতেই নিজের ভোটাধিকার প্রয়োগ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। এরপরপরই ভোট দেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। পরে ভোট দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

Logo