সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
সামাজিক ট্যাবু থেকে প্রতিবন্ধীদের বের করে আনার চেষ্টা করছে সরকার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১১:৪৭ এএম
ফাইল ছবি
দেশের প্রতিবন্ধীরা সমাজের অংশ, তাদের সামাজিক ট্যাবু থেকে বের করে আনার চেষ্টা করছে সরকার। এমনটা জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে সচিবালয়ে প্রতিবন্ধী অধিকার ও সেবা সুরক্ষা বিষয়ক আন্তমন্ত্রণালয় সভা শেষে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন– প্রতিবন্ধীকে তার থেরাপি, স্কিল ডেভেলপমেন্ট, পারিবারিক ও সামাজিকভাবে বেড়ে ওঠার জন্য যা যা প্রয়োজন, তা করবে সরকার। আগামী ৬ মাসের মধ্য দৃশ্যমান পরিবর্তনগুলো দেখা যাবে বলে জানান তিনি।
এ সময় প্রতিবন্ধীদের দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা হবে বলে জানান সমাজকল্যাণ প্রতিমন্ত্রী।
/এএম