×
Logo

জাতীয়

ঢাকার আবহাওয়া যেমন থাকবে আজ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১১:৩৪ এএম

ঢাকার আবহাওয়া যেমন থাকবে আজ

ঢাকা ও আশপাশের এলাকায় মেঘলা আকাশের সঙ্গে বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এতে বলা হয়– রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, আকাশ অস্থায়ীভাবে মেঘলা অথবা মেঘলা থাকতে পারে। বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে, দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এদিকে, ভোর ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৯ শতাংশ ছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

/এএম

Logo