×
Logo

জাতীয়

১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

স্টাফ করেসপন্ডেন্ট, মুন্সীগঞ্জ

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৬:১১ এএম

১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

ডা. দীপু মনি। ফাইল ছবি

স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তি পেয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ডা. দীপু মনি। 

বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোর ৬টা ১৫ মিনিটে মুন্সীগঞ্জ কারাগার থেকে তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।

ভোরে পুলিশের নিরাপত্তায় প্রিজন ভ্যানে থেকে বের হন দীপু মনি। পরে রওনা হন রাজধানী ঢাকার উদ্দেশে।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টার জন্য মুক্তি পেয়েছেন তিনি। তবে তার সাথে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর বলয়।

এর আগে, বুধবার (১৯ আগস্ট) দুপুরে মায়ের সাথে দেখা করেন দীপু মনির মেয়ে তানি দিপাবলি। পরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনে ৪ দিনের জন্য প্যারোলে মুক্তির আবেদন করলে ১২ ঘন্টার জন্য আবেদন মঞ্জুর করা হয়।

দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল জানান, মুক্তির পর রাজধানীর কলাবাগানে দীপু মনি যাবেন। সেখানে মরহুমের মরদেহ থাকবে। সেই বাড়িতেই দীপু মনির সাথে মরহুম তৌফিক নেওয়াজের প্রথম দেখা হয়েছিল। পরবর্তীতে গুলশান আজাদ মসজিদে জানাজা ও বনানী কবরস্থানে দাফনের প্রস্তুতি রয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ১৯ আগস্ট রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে দীপু মনিকে গ্রেফতার করা হয়।

/এএম

Logo