কারা মহাপরিদর্শক পদ থেকে ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেনকে প্রত্যাহার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৭:৩৬ পিএম
বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) পদ থেকে প্রত্যাহার করে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে উপসচিব মোহাম্মদ নূর-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন, এনডিসি, পিএসসি-কে তার বর্তমান প্রেষণ পদ থেকে প্রত্যাহার করে চাকরি সংশ্লিষ্ট বিভাগে ন্যস্ত করা হয়েছে। তার নতুন কর্মস্থল সশস্ত্র বাহিনী বিভাগ।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
/এনএ