×
Logo

জাতীয়

বাংলাদেশিদের মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনা হবে: শামা ওবায়েদ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৫:০০ পিএম

বাংলাদেশিদের মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনা হবে: শামা ওবায়েদ

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হয় ৯ জন। এর মধ্যে এখন পর্যন্ত পাঁচজন বাংলাদেশির মরদেহ ও পাসপোর্ট শনাক্তের মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করা গেছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নিহত অপর একজন ভারতীয় নাগরিক। 

বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার হওয়া নিহতদের মধ্যে পাঁচজনের কাছ থেকে বাংলাদেশি পাসপোর্ট পাওয়া গেছে এবং তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। বাকিদের পরিচয় শনাক্তে কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ-হাইকমিশন স্থানীয় কর্তৃপক্ষের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। 

এদিকে কলকাতায় হোটেল অগ্নিকাণ্ডে নিহত শনাক্ত বাংলাদেশিদের মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

তিনি বলেন, নিহতদের পরিবার চাইলে মরদেহ দেশে ফিরিয়ে আনার যাবতীয় ব্যয়ভার সরকার বহন করবে। একই সঙ্গে আহতদের সুচিকিৎসা ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সার্বিক কূটনৈতিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

/এএ 

Logo