×
Logo

জাতীয়

অধ্যাপক ডা. আসাদুর রহমানের ওপর হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১২:৪৬ পিএম

অধ্যাপক ডা. আসাদুর রহমানের ওপর হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। 

বুধবার (১৯ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সংগঠনটির নেতারা।

সম্প্রতি চিকিৎসকদের ওপর একের পর এক হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ড্যাব নেতারা বলেন, অপরাধীদের যথোপযুক্ত শাস্তি না হওয়ায় এ ধরনের ঘটনা বাড়ছে। একই সঙ্গে দেশের সব চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানান তারা। 

এর আগে, মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় শান্তিনগরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন অধ্যাপক ডা. আসাদুর রহমান। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

/এএন

Logo