×
Logo

জাতীয়

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৫:২৭ পিএম

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩

সারাদেশে ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৭৫৩ জন।

মঙ্গলবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ৭৪ জন। এর মধ্যে চলতি মাসে ২০ জন মারা গেছে।

এছাড়া, এই বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ২৫ হাজার ৬০১ জন। এর মধ্যে চলতি মাসে ১০ হাজার ২৯১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া জুলাইয়ে ৯ হাজার ২০৬ জন এবং জুনে ২ হাজার ৯০৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

/এমএন

Logo