বাশার আল-আসাদের চাচাতো ভাই ওয়াসিম আসাদকে মৃত্যুদণ্ড
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৫:২৬ পিএম
সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের চাচাতো ভাই ওয়াসিম আল-আসাদকে সিরিয়ায় প্রায় ১৪ বছরের যুদ্ধ চলাকালীন সংঘটিত অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দামেস্কের চতুর্থ ফৌজদারি আদালত এই রায় ঘোষণা করে। আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
আদালতের বিচারক ফখর আল-দিন আল-আরিয়ান বলেন, ওয়াসিম আল-আসাদ একাধিক হত্যাকাণ্ড এবং নির্যাতন ও নৃশংসতাসহ হত্যাকাণ্ডের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন, যা মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধ হিসেবে গণ্য।
রায়ের ঘটনার একটি ভিডিও চিত্র বিশ্লেষণ করে দেখা যায়, বিচারকরা যখন ওয়াসিম আল-আসাদের সাজা পড়ে শোনাচ্ছিলেন, তখন তিনি আদালতকক্ষে আসামির খাঁচার ভেতরে ছিলেন।
/এসআর